শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া পুরোপুরি মওকুফ

নিউজজি ডেস্ক ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫:৩৬

68
  • ছবি : সংগৃহীত

ঢাকা: এ বছরের একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরও ৫ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা। সেই সাথে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়াও সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে, ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিবৃন্দ।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সেইসাথে যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের স্টল একই দিন সন্ধ্যা ৬টায় বরাদ্দ দেয়া হবে।

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন