শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

বরিশালে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭:১৭

87
  • ছবি : সংগৃহীত

বরিশাল: সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপিকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে।

এ খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন একটি ডোবা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাইকেল সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভেসে থাকা একটি মরদহ দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার কতিপয় ব্যক্তির সাথে তার বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন