শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২

মাদারীপুর প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০:০১

88
  • ছবি : সংগৃহীত

মাদারীপুর: ডাসার উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সাথে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ২ যাত্রী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।

এ খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলে জানান তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন