শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

রামুতে ৭০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪৯:২০

67
  • রামুতে ৭০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আয়েশা বেগম (৩৬) ছাদিরকাটা, ৫নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। তিনি জাফর আলমের মেয়ে ও জিয়াউর রহমানের স্ত্রী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে ৫টার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে  পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুল্লাহ ওরফে কালা বদা (৩০) তার বোন আয়েশা বেগমের সহযোগিতায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করে রেখেছে।

সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকায় জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালায়। তল্লাশীকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়ালের ভেতরে লুকানো একটি সাদা পলিথিনের প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘরের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে রাখা একটি স্পোর্টস ব্যাগের ভেতর থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা  জব্দ করা হয়।

উদ্ধারকৃত মোট ৭০ হাজার পিস ইয়াবা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। ওসি মনিরুল জানান, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন