শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

শ্রীনগরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৯:৫২

155
  • শ্রীনগরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় আন্ডারপাসের ওপর মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয় ১ জন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শ্রীনগর পুরাতন ফেরিঘাটের মাশুরগাঁও এলাকায় হাইওয়ে আন্ডারপাসের মাওয়ামুখী লেনে এঘটনা ঘটে।

এ ঘটনায় শওকত বেপারী (২৩) নামে একটি ট্রাকের হেলপার মারা গেছে। সে শরীয়তপুর জাজিরা এলাকার কাজিরহাটের দবির বেপারীর ছেলে। আহত ইমরান মন্ডল (২৪)। সে সিরাজগঞ্জের উল্লাপাড়ার আবদুল আজিজের ছেলে। ইমরান অপর ট্রাকটির হেলপার। ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার ফাইটারগণ ঘটনাস্থলে ছুটে আসে ও দীর্ঘ চেষ্টার পর আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। এ সময় হাইওয়ে লেনে যান চলাচল বন্ধ থাকে। এ সময় হাইওয়ে লেনে যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীনগর ফেরিঘাট এলাকার আন্ডারপাসের ওপর চলন্ত একটি মালবাহী ট্রাককে পিছন থেকে আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে উভয় ট্রাকের দুই হেলপার গুরুতর আহত হন। এর মধ্যে পিছনের ট্রাক হেলপার ভিতরে আটকা পড়ে। ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে। পরে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে ট্রাক সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা নেয়া হবে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ট্রাক দুটির হেলপারদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. নাফিজ বলেন, হাসপাতালে আনার আগেই একজন মারা যান। আরেক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন