শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

কাজিপুরে ন্যায্য মূল্যের দোকান চালু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৩:০০

151
  • কাজিপুরে ন্যায্য মূল্যের দোকান চালু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে চলতি বাজার মূল্যের নিচে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ন্যায্যমূল্যের দোকানের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মার্কেটে ন্যায্যমূল্য দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি জানান, উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ক্রয় এবং স্থানীয় দোকানিদের সহযোগিতায় এ কার্যক্রম রমজান মাস জুড়ে চলবে। নির্ধারিত দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যে কেউ কিনতে পারেন, ভবিষ্যতে পণ্য সম্ভার আরো বাড়ানো এবং উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে।

এ দিন ন্যায্যমূল্যর দোকানে ডিম ৩২ টাকা হালি, ছোলা ৮৫ টাকা কেজি, দুধ ৭০ টাকা লিটার এবং আলু ২৩ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন