মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

নরসিংদীতে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান

নরসিংদী প্রতিনিধি: ৮ এপ্রিল, ২০২৬, ১৫:২৪:১৬

30
  • নরসিংদীতে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান

নরসিংদী: নরসিংদীতে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও  নরসিংদী ভোক্তা অধিকার।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের শাপলাচত্বর এলাকায় অভিযান শুরু হয়ে দুপুর ২টার দিকে বৌয়াকুড় এলাকায় অভিযান শেষ করা হয়।

এ সময়, দুইটি প্রতিষ্ঠানে তেল মজুদের পর্যাপ্ত কাগজপত্র না থাকায় বৌয়াকুড়ের এলাকার মদিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও শাপলা চত্বর এলাকার বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম বলেন, আজকের অভিযানেটি ভোজ্য তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভোজ্য তেলের মজুত হয়েছে এমন খবরের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে কিছু অসংগতি পাওয়া যাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেল মজুত প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময়, নরসিংদী ভোক্তা অধিকারের উপপরিচালক মাহমুদুল রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন৷  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers