মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

মজুতকৃত অবৈধ ডিজেল ও মবিল জব্দ, জরিমানা

বরিশাল প্রতিনিধি: ৮ এপ্রিল, ২০২৬, ২০:৪২:৪৮

40
  • মজুতকৃত অবৈধ ডিজেল ও মবিল জব্দ, জরিমানা

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে মজুদকৃত অবৈধ ডিজেল ও মবিল জব্দ এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় উপজেলা প্রশাসন অভিযুক্তদের জরিমানা করেছে।

বুধবার দুপুরে গৌরনদী উপজেলার বেশ কয়েকটি বাজারে এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালান গৌরনদী উপজেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

এ সময় উপজেলার ৫নং ওয়ার্ডের সুরেন শিকদার হাট এলাকার হালিম মিয়ার দোকান ও বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল পাওয়া যায়।

এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানটিকে পর্যবেক্ষণ করে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ গোয়েন্দারা ছদ্মবেশে ড্রেজারের তেল কিনতে যায়। একপর্যায়ে তারা জানতে পারে প্রতিষ্ঠানটি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পরবর্তীতে ঘটনার সত্যতা নিশ্চিত হলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিতে থাকা ৩০০ লিটার ডিজেল এবং ২০০ লিটার মবিল জব্দসহ ২০,০০০ (বিশ হাজার)টাকা জরিমানা করা হয় এবং দোকানটিতে সিলগালা করে দেয়া হয়।

এছাড়া উপজেলার শরিকল বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোর কে ৫০০০ টাকা ও নবীন স্টোর কে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers