রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ইউ এন ও

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৯ এপ্রিল, ২০২৬, ২০:৪৬:৩৬

16
  • পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ইউ এন ও

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার (৯ এপ্রিল) দুপুরে ৪১'লক্ষ টাকা ব্যয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর ঝিনাইগাড়ী এলাকায় ১৮'শ মিটার খাল পুনঃ খননের উদ্বোধন করে জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার ছিদ্দিক, বাগজানা ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক, ইউপি সদস্য কাওসার হোসেন, ছায়েম উদ্দিন, বিএনপি নেতা মো. হযরত আলী, স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু ও যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন সহ অনেকেই।

স্থানীয় কৃষকরা জানান,দীর্ঘদিন খালটি খনন না করায় মাঠ একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা হতো। এতে ফসল নষ্ট হতো। এখন খালটি পুন:খনন হচ্ছে দেখে আমরা খুব খুশি। এতে আমাদের অঞ্চলের কৃষকরা উপকৃত হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers