মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

সাভারে জমি নিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার

সাভার প্রতিনিধি ১১ এপ্রিল, ২০২৬, ১৭:০৬:৫০

214
  • সংগৃহীত

সাভার: সাভারে নিজের জমি নিয়ে ব্যবসায়ীর নামে মিথ্যা অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের নামে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। উপজেলার বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সাভারের সাধাপুর এলাকায় স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত কুমার ঘোষের ২৬ শতাংশ জমি রয়েছে। কিন্তু সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন একই এলাকার রাকেশ ঘোষ। দখলে ব্যর্থ হয়ে ভুক্তভোগী সঞ্জিত কুমার ঘোষের নামে অনলাইনে মিথ্যা সংবাদ ছড়ান রাকেশ ঘোষ।

এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সঞ্জিত। তিনি বলেন, রাকেশ ঘোষ জোরপূর্বক তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাছেন। তাকে নিয়ে অপপ্রচারকারীদের বিচার দাবি করেন তিনি।

এদিকে, ২০১৫ সালের ১২ অক্টোবর জমি দখলের উদ্দেশ্যে জমির দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকার শামছুল ও তার স্ত্রী চানবানুকে পিটিয়ে আহত করে জমিতে থাকা দেওয়াল ভাঙচুর করা হয়। পরে আদালতে মামলা দায়ের করলে জমিতে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশ করছেন রাকেশ ঘোষ ও তার লোকজন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers