মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

কাঁঠালিয়ার কচুয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি ১১ এপ্রিল, ২০২৬, ১৭:০৮:০৯

40
  • ছবি : নিউজজি

ঝালকাঠি: কাঁঠালিয়ায় যুব সমাজের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পিছনের মাঠে প্রতিবছরের ন্যায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৩ টি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় মো. মহসিনের ঘোড়া প্রথম, মো. রিয়াদের ঘোড়া দ্বিতীয় ও মো. সিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বিশিষ্ট শিল্পপতি মো. শহীদুল ইসলাম। এ সময় শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা হেলাল কিরন, বিশিষ্ট সমাজ সেবক এস এম মনিরুল ইসলাম রুঙ্গু, মো. জাকির হোসেন খান, মো. আনোয়ার হোসেন তোফাজ্জেল, মো. মারুফ হাওলাদার, মো. সোলায়মান খান, মো. হানিফ খান, মো. বেল্লাল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার। স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন।

স্থানীয় কচুয়া গ্রামের যুব সমাজ এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers