রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

শাহজাদপুরে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১১ এপ্রিল, ২০২৬, ১৭:৪৫:৪৯

78
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে শাহজাদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে শনিবার দুপুর ২টার দিকে স্থানীয় এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গেলে অজ্ঞাত কিশোরের মরদেহ দেখতে পায়। আশে পাশের লোকজনকে জানালে হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় করে।

খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনায়স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মরদেহরে পরনে পাঞ্জাবি-পাজামা দেখে মাদ্রাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে এবং বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। সেইসাথে নিহত কিশোরের পরিধানের পোশাক দেখে মাদ্রাসা ছাত্র হতে পারে বলে জানান তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers