রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

কমলগঞ্জে গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের ২৯তম বিনামূল্যে চক্ষু শিবির

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ১১ এপ্রিল, ২০২৬, ১৭:৪৭:০৭

117
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের ২৯ তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের এ চক্ষু শিবিরে প্রায় ৫ শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে।

এ সময় ৬০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১২০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ইমরান আলম, ডা. মো. মোজাহের হুসেন, সমাজ সেবক হিফজুর রহমান বকস, সোলেমান আহমেদ, আনোয়ার খান, কামরান আহমেদ জুয়েল বকস, জুনেদ আহমদ প্রমুখ।

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনু বলেন, আমরা দীর্ঘ ২৯ বছর ধরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় বিনামূল্যে চক্ষু শিবির করে আসছি। এখানে প্রতি বছর ৬০ থেকে ১০০ জন ছানি পড়া রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়। আমাদের এই ক্যাম্পে দূরদূরান্ত থেকে অনেক রুগী আসেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers