রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

পীরগঞ্জে অন্তঃউপজেলা ক্রীকেট টুর্নামেন্ট উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১১ এপ্রিল, ২০২৬, ১৭:৪৮:৩৭

47
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের পিতা পীরগঞ্জের কৃতি সন্তান (কোষারানীগঞ্জ ইউনিয়নের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান) আলহাজ মোবারক আলী স্মৃতি অন্তঃউপজেলা ক্রীকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। পীরগঞ্জ ক্রীকেট একাডেমির আয়োজনে শনিবার (১১ এপ্রিল) দুপুরে মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।

এর আগে উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর সভাপতিত্বে এবং খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেল বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ ক্রীকেট একাডেমির সভাপতি জিয়াউল্লাহ রিমু প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির সহ খেলোয়াড়, কোচ, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টুর্নামেন্টে ১৯টি দল অংশ নিচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers