রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১১ এপ্রিল, ২০২৬, ১৭:৪৯:৫৪

126
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধা পুরস্কার-২০২৬ বিতরণ হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে শ্রীনগর উপজেলার সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, সহকারী শিক্ষক আলতাফ হোসেন উজ্জ্বল, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিকুল আলম খান আজম, বিএনপি নেতা আশরাফ হোসেন মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস মৃধা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রজিনসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers