রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

কিশোরগঞ্জে বাড়ছে হাম সংক্রমণ, হাসপাতালে ভর্তি ৭৭

কিশোরগঞ্জ প্রতিনিধি ১২ এপ্রিল, ২০২৬, ১১:২৮:০১

43
  • সংগৃহীত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে আবারও হামের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিভাগে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত ও সন্দেহভাজন মিলিয়ে অন্তত ২৪৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৭৭ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ভর্তি থাকা সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষায় ইতোমধ্যে ১৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সংক্রমণের প্রকৃতি আরও ভালোভাবে নির্ণয়ের জন্য নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। এ পর্যন্ত জেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলা সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৬টি, শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫টি এবং জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মোট ১০১টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জেলায় হামের টিকার কোনো সংকট নেই। তবে আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের প্রয়োজন হলে ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

এ পরিস্থিতিতে আগামী ২০ এপ্রিল সারাদেশের সাথে সমন্বয় করে কিশোরগঞ্জেও হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির আওতায় আগে টিকা না নেয়া ব্যক্তিদের পাশাপাশি যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন তারাও পুনরায় টিকা নিতে পারবেন। স্বাস্থ্য বিভাগের মতে, পুনরায় টিকা গ্রহণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

এদিকে শিশুদের মধ্যে কাশি, জ্বর, নাক দিয়ে পানি পড়া কিংবা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers