শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

দেশ

চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার

নিউজজি ডেস্ক ৩ মার্চ, ২০২৬, ২১:৩০:১৯

104
  • ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সরকার এক মন্ত্রণালয় ও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে নতুন চারজন সচিব নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে সাবেক চার সরকারি কর্মকর্তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেয়। নবনিযুক্ত এসব কর্মকর্তা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী খাতে দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা মোতাবেক এই নিয়োগগুলো সম্পন্ন করা হয়েছে। শর্ত অনুযায়ী, এই চার কর্মকর্তা অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তাদের আগের সব কর্ম-সম্পর্ক ত্যাগ করবেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তারা নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকবেন। নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি পরবর্তীতে সম্পাদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

 

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন