শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

বগুড়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ড

বগুড়া প্রতিনিধি ১২ এপ্রিল, ২০২৬, ১২:৩৩:২৭

11
  • সংগৃহীত

বগুড়া: শাজাহানপুরে মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম ট্রাভেলসের একটি বাস সি ব্লক এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, বাসে আগুন লাগার সাথে সাথেই যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হয়। ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির একটি অংশ পুড়ে গেছে।

দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers