বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

‘পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

নিউজজি ডেস্ক ১২ এপ্রিল, ২০২৬, ১২:৫৩:৩১

69
  • সংগৃহীত

ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে এ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রথম দিন পাইলট প্রকল্পের আওতায় ১০ জেলার ১১টি উপজেলায় মোট ২০ হাজার ৬৭১ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। এসব কৃষককে বছরে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

তিনি বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে আগামী ৪ বছরে ধাপে ধাপে সুবিধাভোগী কৃষকের সংখ্যা বাড়ানো হবে।

কৃষিমন্ত্রী বলেন, তালিকাভুক্তদের মধ্যে ২ হাজার ২৪৬ জন ভূমিহীন কৃষক এবং ৯ হাজার ৪৫৮ জন প্রান্তিক কৃষক রয়েছেন। এছাড়া ফসল উৎপাদনকারী কৃষক ২১ হাজার ১৪১ জন, মৎস্যজীবী ৬৬ জন, পশুখামারি ৮৫৫ জন এবং লবণ চাষি রয়েছেন ৩ জন।

তিনি আরও বলেন, বছরে আড়াই হাজার টাকা দেয়ার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণসহ মোট ১০ ধরনের সহযোগিতা পাবেন।

মন্ত্রী দাবি করেন, সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপমুক্তভাবে কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers