মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ , ৬ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

নিউজজি ডেস্ক ১৩ এপ্রিল, ২০২৬, ১২:১৭:১৭

57
  • সংগৃহীত

ঢাকা: ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ জাহাঙ্গীর মোল্লা ও আলমগীর শেখ নামে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩৫ যাত্রী আহত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে যায়। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলে জাহাঙ্গীর মোল্লা নামে এক পিকআপের যাত্রী নিহত হয়। নিহত জাহাঙ্গীর মোল্লা ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লা ছেলে। এছাড়া ঢাকায় নেয়ার পথে নেশারউদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ মারা যায়।

দুর্ঘটনায় বাসে থাকা ৩৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

এদের মধ্যে গুরুত্বর আহতদেরকে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর ও ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে অধিকাংশ আহত রোগীদের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে বিচ্ছিন্নসহ কেটে গেছে।

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের একটি বাস ও টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে পড়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার ছেলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers