রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ , ১৯ রমজান ১৪৪৭

দেশ

‘ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়’

নিউজজি ডেস্ক ৪ মার্চ, ২০২৬, ১৩:৫৬:১৮

39
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ট্রাম্প প্রশাসনের সাথে করা বাণিজ্য চুক্তিকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তির অনেকগুলো ধারা রয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে বাণিজ্য চুক্তিতে খারাপ কিছু দেখলে তা সরকারকে দেখিয়ে দিতে হবে। চুক্তির কোনো ধারা খারাপ মনে হলে তা নিয়ে দরকষাকষির সুযোগ রয়েছে।

এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নতুন সরকারের সাথে কাজ করবে মার্কিন সরকার।

মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে নন-ট্যারিফ বাধাগুলো দূর করতে পল কাপুর নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তবে বাণিজ্য চুক্তির বিষয়ে তার সাথে আজ কথা হয়নি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন