মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৫ এপ্রিল, ২০২৬, ১৫:৫৩:১৯

42
  • মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে ঐতিহ্যবাহী অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে আগত ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে শান্তি, ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু। এ সময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অষ্টপ্রহরব্যাপী এই নামযজ্ঞ অনুষ্ঠানে দিনব্যাপী পূজা-অর্চনা, ধর্মীয় পাঠ, কীর্তন ও ভক্তিমূলক সংগীত পরিবেশিত হয়। পুরো আয়োজন ঘিরে এলাকায় এক পবিত্র ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers