মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

ছেলের ছুরিকাঘাতে পিতা খুন-আহত ভাই, ঘাতক আটক

মৌলভীবাজার প্রতিনিধি ১৫ এপ্রিল, ২০২৬, ১৭:৫৬:০৩

69
  • ছেলের ছুরিকাঘাতে পিতা খুন-আহত ভাই, ঘাতক আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা আকল মিয়া (৮৮) নিহত হয়েছেন। গুরুতরভাবে আহত হয়েছেন বড় ভাই শহিদুর মিয়া। এ ঘটনার ঘটনার তিন ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে ঘাতক ছেলে মশিক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ধারদলো চাকু দিয়ে বাবা আকল মিয়া (৮৮)-কে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়। এসময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনার তিন ঘন্টার মধ্যেই ঘাতক মুশফিকুর রহমান মশিক-কে কালাপুর পাহাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers