মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

আমতলী (বরগুনা) প্রতিনিধি ১৫ এপ্রিল, ২০২৬, ১৮:৩০:৫১

26
  • ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

বরগুনা: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিরাজুল ইসলাম শাওন ও ব্যবসায়ী বেল্লাল মুসুল্লী নামের দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত ৭টার দিকে। জানা গেছে, চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মহিষকাটা থেকে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মিরাজুল ইসলাম শাওন (২০), অটোচালক ফাহাদ (২১), জসিম সিকদার (৪৫) তুহিন (২২) ও বেল্লাল (৩৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডা.পপি হালদার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। ওই হাসপাতালের নেয়ার পথে রাত নয়টার দিকে মিরাজুল ইসলাম শাওন ও ব্যবসায়ী বেল্লাল মুসুল্লী মারা গেছেন।

ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা বাদুরা বাজারে আটক করেছে। নিহত বেল্লাল মুসুল্লীর বাড়ী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মাইঠভাঙ্গা গ্রামে। তার বাবার নাম হাসেম মুসুল্লী। অপর নিহত শাওনের বাড়ি আমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামে। তার বাবার নাম গাজী শাহজাদা। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে দুইজন মারা গেছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers