মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর

নিউজজি ডেস্ক ১৫ এপ্রিল, ২০২৬, ১৮:৫২:৪৪

23
  • ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর

ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে, আর বাকি দুইজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন হিসেবে মৃত্যু হয়েছে আরও ১৬৬ জনের।

এদিকে সংক্রমণও উদ্বেগজনক হারে বাড়ছে। এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৩ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৬১ জন।

হাম সন্দেহে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৭২ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে এ বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগেও সংক্রমণ অব্যাহত থাকলেও তুলনামূলকভাবে কম রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অভিভাবকদের শিশুদের টিকা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজজি/এস আর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers