রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

শ্রীপুরে কিশোরের আত্মহত্যা, ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন মেয়েরা বেইমান

গাজীপুর প্রতিনিধি ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৪২:১৭

191
  • শ্রীপুরে কিশোরের আত্মহত্যা, ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন মেয়েরা বেইমান

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মাওনা  এলাকায় তামিম শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাবার পরিচালিত অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত তামিম শেখ একই এলাকার রুকুন উদ্দিনের ছেলে। তিনি দুই বছর আগে হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন এবং বর্তমানে একটি ব্যাটারির দোকানে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম প্রায়ই বাবার গ্যারেজে রাত যাপন করে তাকে সহযোগিতা করতেন। ঘটনার দিন ভোরে ঘুম থেকে উঠে তিনি গ্যারেজ থেকে অটোরিকশা বের করেন এবং পাশের দোকানে গিয়ে চা-বিস্কুট খান। সকাল ৮টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। এরপরই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই ফোন কলটি কার কাছ থেকে এসেছিল তা এখনো শনাক্ত করা যায়নি।

নিহতের ছোট ভাই শামীম জানান, তামিম একটি মেয়েকে পছন্দ করতেন এবং আসন্ন কোরবানির ঈদের পর তাদের বিয়ের কথাবার্তা চলছিল।

এদিকে, তামিমের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা আগে একটি স্ট্যাটাস দেখা যায়, যেখানে তিনি লেখেন— “পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বেইমান”।

পরিবার সূত্রে আরও জানা গেছে, প্রায় দুই মাস আগে একটি মামলায় জেলে যাওয়ার পর ঈদের আগে জামিনে মুক্ত হন তামিম। এরপর থেকে তিনি মানসিকভাবে কিছুটা চিন্তিত ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers