রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

দুপচাঁচিয়ায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: ১৬ এপ্রিল, ২০২৬, ১৬:৫৩:৪৭

53
  • দুপচাঁচিয়ায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়া: খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে এয়ার ফো মেশিনও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারীন তাসনিম নিলয়।

কর্মসূচির আওতায় ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ২০ জন কৃষককে ১ কেজি তিল বীজসহ প্রয়োজনীয় সার প্রদান করা হয়। পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩ জন কৃষককে ৩টি এয়ার ফো মেশিন দেয়া হয়।

কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফসল উৎপাদনে উৎসাহিত করবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers