রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

নিউজজি ডেস্ক ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৪১:৪০

31
  • সংগৃহীত

ঢাকা: রাঙ্গামাটির কুতুকছড়ি এলাকায় সশস্ত্র হামলায় ধর্মসিং চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক নেতা নিহত হয়েছেন। এ সময় তার দুই বোন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বাবার নাম ধনঞ্জয় চাকমা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র ও এলাকাবাসীর বরাতে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ছয়টার দিকে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত ধর্মসিং চাকমার বাসায় গিয়ে তাকে বাইরে ডাকে। তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় এলোপাতাড়ি গুলিতে তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, দুই নারীই হাতে গুলিবিদ্ধ হয়েছেন।

রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানানো যাবে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সকালে গুলিবিদ্ধ দুই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফের নেতাকর্মীরা রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers