মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধি; চাপে নিম্ন আয়ের মানুষ

নিউজজি ডেস্ক ১৭ এপ্রিল, ২০২৬, ১২:১৭:১৮

25
  • সংগৃহীত

ঢাকা: জ্বালানি তেলের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে রাজধানীর কাঁচাবাজারেও। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ চেইনের ঘাটতিতে সবজি, মাছসহ নিত্যপণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ, আর বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগও তুলছেন ভোক্তারা।

বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার বেশি।  আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন ঊর্ধ্বগতি দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, বরবট প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কম রয়েছে কাঁচামরিচ ও আলু ও পেঁয়াজের দাম। প্রতি কেজি কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা ও পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

অন্যদিকে, বাজারে ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক। পাশাপাশি কিছুটা কমতে শুরু করেছে সোনালি মুরগির দাম। বাজারভেদে প্রতি কেজি সোনালি মুরগি ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যা ৪৫০ টাকায় উঠেছিল।

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে। প্রতি ডজন ফার্মের ডিম কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা।

বাজারে গেলো ঈদে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম এখনো কমেনি। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮৫০ টাকা দরে। তবে দরদাম করে অনেক দোকানে ২০ থেকে ৩০ টাকা কমেও কেনা যাচ্ছে।

অন্যদিকে ভোজ্য তেলের বাজারে সরবরাহ সংকট থাকলেও দাম আপাতত স্থিতিশীল। ৫ লিটার সয়াবিন তেল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ৯৫০ টাকা। তবে এর সঙ্গে বাধ্যতামূলকভাবে ১ লিটার সরিষার তেল কিনতে হচ্ছে, যা বড় কোম্পানিগুলোর প্রতারণা বলে মনে করছেন বিক্রেতারাই।

সব মিলিয়ে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে, আর এতে সবচেয়ে বেশি চাপে পড়ছেন সাধারণ ভোক্তারা।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers