শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

তালোড়ায় বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৭ এপ্রিল, ২০২৬, ১৪:৪৯:১৪

100
  • সংগৃহীত

বগুড়া: দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার খরগোপুর এলাকায় বয়লার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অস্থায়ী ধান সিদ্ধ কারখানায় কাজ চলাকালে হঠাৎ বয়লারের ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা তিন শ্রমিক গুরুতর দগ্ধ হন। আহতরা হলেন—তাহসিন আলী (১৯), বেলাল হোসেন (৩২) ও পান্না (৩০)।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। বিস্ফোরণের তীব্রতায় বয়লারের কিছু অংশ ছিটকে পড়ে বলেও তারা জানান।

ঘটনার পর বয়লারের মালিক রাজ্জাক আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও সংশ্লিষ্টরা ধারণা করছেন, বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটতে পারে। এ বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers