মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

কালবৈশাখী ঝড়ে ৩০০ হেক্টর জমির বুরো ধান ক্ষতিগ্রস্ত

গাজীপুর জেলা প্রতিনিধি ১৭ এপ্রিল, ২০২৬, ১৬:০৪:০৭

45
  • সংগৃহীত

গাজীপুর: জেলার শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই। এ ছাড়া শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

আজ শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়,শ্রীপুর  উপজেলার কাওরাইদ ইউনিয়নের তিনটি গ্রাম—বাপ্তা, বেইলদিয়া ও নান্দিয়া সাঙ্গুনের প্রতিটি ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বসতবাড়ির ঘরের চাল উড়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে ঘরের ওপর। আহত হয়েছেন কয়েকজন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, গতকাল থেকে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। তিনটি গ্রামের ৩০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদিত ধানের পরিমাণ ১ হাজার ৮০০ টন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কিষান-কিষানির তালিকা তৈরি করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers