বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

দেশ

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজজি ডেস্ক ১৭ এপ্রিল, ২০২৬, ১৭:০২:০২

172
  • সংগৃহীত

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে তিন শিশু মারা গেছে। অপর দুই শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৭ জনের। আর সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫।

গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯২ জনের।

এছাড়া, ১৫ মার্চ থেকে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৪ জনের এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৪৬৭।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers