রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

‘বিশ্ববিদ্যালয়গুলো পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ে সেল তৈরি করছি’

নিউজজি ডেস্ক ১৭ এপ্রিল, ২০২৬, ১৭:৪৭:৫৫

18
  • সংগৃহীত

ঢাকা: বিশ্ববিদ্যালয়গুলো পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ে সেল তৈরি করছি এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আই ওয়ান্ট টু সি এভরিথিং। প্রতিটি বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করছে, সেটা দেখার জন্য আমি মন্ত্রণালয়ে সেল তৈরি করছি। ইউজিসির রিপোর্টও আমি নেব, আমার রিপোর্টও থাকবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের জনসংখ্যার অভাব নেই। আমাদের ছাত্রছাত্রীর অভাব নেই। সুতরাং বিশ্বের অন্যান্য দেশে বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অভাব থাকলেও আমাদের সেই অভাব নেই। বিশ্বায়নের যুগে এগিয়ে যেতে আমাদের কোনো বাধা নেই। বিশ্বায়নের যুগে টিকে থাকতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার বাজেটের কথা বলেছে, কিন্তু আমি সেটা নিতে পারছি না। আমি দেখলাম, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভিসি এডুকেশনাল কোয়ালিটি কীভাবে উন্নয়ন করা যায়, সেই খাতে একটি টাকাও চাননি। আমার কাছে তো চাইতে হবে। সব সেই পুরোনো দিনের কথা—শুধু বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। কোয়ালিটি এডুকেশন লাগবে না—সেই জায়গায় আমরা অত্যন্ত দুর্বল।

তিনি আরও বলেন, ফেসবুকে বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, আমাকে নিয়ে ট্রল করে। এই বট বাহিনী কী যে শুরু করেছে আমাকে নিয়ে! আমি নাকি পরীক্ষার রুটিন দেব পরীক্ষার দিন—এসব অপপ্রচার চালায়। আমি বললাম, এবার জিরো পাস করলেও এমপিও বাতিল হবে না। বট বাহিনী লিখে দিল—এবার ফেল করলে এমপিও বাতিল। এখন দেখা যায়, ফেসবুকেই দেশ চলে।

অনুষ্ঠানে একাধিক জাতীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers