মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

গাজীপুরে ভাওয়াল রিসোর্ট থেকে দেশি-বিদেশি মদসহ আটক ৬

গাজীপুর প্রতিনিধি ১৮ এপ্রিল, ২০২৬, ১৫:০৭:০০

61
  • ছবি : নিউজজি

গাজীপুর: সদর উপজেলার নলজানি এলাকায় ভাওয়াল রিসোর্টে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাতভর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ ৬ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর গাজীপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ও মো. ফয়সাল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের নলজানি এলাকায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় ঐ রিসোর্ট থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ এবং বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাদক সরবরাহ ও সেবনের সাথে জড়িত জাহিদুল ইসলাম, ফয়জুল ইসলাম খান, ইফতিয়ার কাসেম চার্লী, জিহাদ আহম্মেদ, রেদোয়ান হাসান চৌধুরী ও আবির হোসেন। আটকদের বিরুদ্ধে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিসোর্ট থেকে অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ ও ৬ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers