মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

দেশ

অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

নিউজজি ডেস্ক ১৯ এপ্রিল, ২০২৬, ১১:২৪:৪৮

3
  • সংগৃহীত

ঢাকা: দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। এরই মধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯টি একক ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।

২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠনবিধিতে বলা হয়েছে, ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers