রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল’

নিউজজি ডেস্ক ২০ এপ্রিল, ২০২৬, ১২:২২:১৫

32
  • সংগৃহীত

ঢাকা: আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ায় 'ই বেইল বন্ড' কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি।

এর আগে, সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা 'ই-বেইল বন্ড' কার্যক্রমের উদ্বোধন করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers