রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

‘বগুড়াকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে’

নিউজজি ডেস্ক ২০ এপ্রিল, ২০২৬, ১৩:২৫:৫৮

24
  • সংগৃহীত

ঢাকা: বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আজ থেকে পৌরসভার পরিবর্তে নতুন পরিচয় পেল বগুড়াবাসী। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফলক উন্মোচন করেন তিনি। পরে তিনি ওই প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন স্তরের জনগণদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এটি সিটি করপোরেশন হবে। সিটি করপোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে সে কাজ গুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনও কিছু কাজ বাকি আছে। আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। আজ বগুড়াবাসীর খুশীর দিন। এই শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে, বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে, তিনি আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ সকাল সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে পৌনে একটায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্র্নিমাণ কাজের উদ্বোধন করবেন।

দিনের সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers