মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

নোয়াখালীতে ৬০ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি ২০ এপ্রিল, ২০২৬, ১৪:৫০:৫২

21
  • নোয়াখালীতে ৬০ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী:‎ ‎নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অভিযান পরিচালনায় ৬০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজা ৮ শত টাকা সহ সুমন নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃত আসামি নোয়াখালী  সদর উপজেলার নোয়াখালী গইউপির পাক কিশোরগঞ্জ,শল্যাঘটিয়া গ্রামের চাঁন মিয়া হাজীর বাড়ির মৃত শফিক উল্যাহর ছেলে মো. সুমন মিয়া(৪০)।

‎‎

ডিবি পুলিশ জানায়, রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওসি ডিবি নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) হেলাল উদ্দিনের  নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ৬ নং নোয়াখালী ইউপির ৩ ওয়ার্ডের শল্যাঘটিয়া গ্রামস্থ আসামি মো. সুমনের কাঠের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সুমনকে ৬০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। এ সময় মাদক তার কাছ থেকে নগদ ৩ হাজার ৮ শত টাকও উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ডিবি পুলিশ আসামী সুমনকে ৬০ পিছ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে। আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি বলেন,  মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এ অভিযান চলমান আছে থাকবে। মাদক বিক্রির কোন খবর থাকলে সরাসরি বা গোপনে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

‎নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers