মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

চাদাঁ না দেয়ায় কৃষকদল নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ফরিদপুর প্রতিনিধি ২০ এপ্রিল, ২০২৬, ১৭:০৭:৪১

48
  • চাদাঁ না দেয়ায় কৃষকদল নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ফরিদপুর: ফরিদপুরে মহানগর কৃষকদলের সহ-সভাপতি আমিন শরীফের কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ব্যবসায়ী প্রতিষ্ঠান হোটেল গার্ডেন সিটিতে হোটেল ভাঙচুর করা হয়। ওই নেতা এখন ফরিদপুর সদর হসপিটালে চিকিৎসাধিন আছেন বলে জানিয়েছেন মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন।

তিনি বলেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী  হামলার শিকার হয়েছেন মহানগর কৃষকদলের সহ-সভাপতি আমিন শরীফ। রোববার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। অবিলম্বে আমিন শরীফের উপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি করছি এবং এই নৃশংস হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

এদিকে কৃষকদল নেতার উপর হামলার অভিযোগে রাতে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছে তার পুত্র মো. ছরোয়ার শরিফ। এজাহারে শহরের আলিপুর পাকিস্তান পাড়ার হিরু কসাইয়ের ছেলে তমাল (৩০) ও মাহমুদ (৩৫) কে যথাক্রমে ১ ও ২ নং আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আরো ৪/৫ জনকে আঘাত আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, আমি বাইরে আছি, ফরিদপুর মহানগর কৃষক দলের সহ-সভাপতি হামলার অভিযোগ দায়ের করা এজাহারের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers