মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ৬ মে, ২০২৬, ১৫:৫২:৪৬

70
  • সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে প্রান্ত সরকার (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ইছাপুরায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিরাজদিখান শেখরনগর দক্ষিনহাটি এলাকার রমিজের বাড়ির ব্রিজে এই ঘটনা ঘটে। ভিডিও ফুটেছে দেখা যায়, এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে দুইজন যুবক তাকে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে।

আহতের বাবা শংকর সরকারের ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানায়, ওইদিন সন্ধ্যায় শেখরনগর দক্ষিনহাটী গ্রামের শংকর সরকারের ছেলে প্রান্ত সরকার রমিজের বাড়ির ব্রিজের উপর বসে গল্প করার সময় দীর্ঘ পূর্ব শত্রুতার জেরে কাকাত বোন অর্পা সরকারকে জোড়পূর্বক তুলে নিয়ে যাওয়ায় বাধা দেয়ায় ক্ষোবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পলাশ সরকার(২৫) ও শিমুল সরকার (২৩) ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে,গালিগালাজ করতে নিষেধ করলে হাতে থাকা স্ট্যাম্প দিয়ে মাথায় ও পায়ে হাতে আঘাত করে জখম করে।

এ বিষয়ে অভিযুক্ত শিমুল সরকার বলেন, আমি পরে য়েয়ে মারপিট থামিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers