মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাদ্রাসা দপ্তরির মৃত্যু

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ৬ মে, ২০২৬, ১৭:৫৫:৪৮

60
  • অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাদ্রাসা দপ্তরির মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জ কাশিয়ানী থানাধীন তিছাড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কৃষ্ণ বিনয় বিশ্বাস (৫৪) নামের এক মাদ্রাসার দপ্তরি নিহত হয়েছেন।

বুধবার (৬ ‘মে) সকাল সোয়া ৯ টার দিকে  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের কৃষ্ণ বিনয় বিশ্বাস উপজেলা বেথুড়ী ইউনিয়নের ঘিত্তকান্দি গ্রামের মৃত. রবিন বিশ্বাসের ছেলে। তিনি রাতইল ইউনিয়ন পারকর্ফা আব্দুল আলিম দাখিল মাদ্রাসার দপ্তরি।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আ. গফফার বলেন, সকালে তিছাড়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত. ঘোষণা করেন। পরে নিহতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers