মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৬ মে, ২০২৬, ২০:০৯:৩৫

95
  • রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. স্বাধীন (২০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ব্রহ্মগাছা-ধানগড়া সড়কের চানপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় এ ঘটনা ঘটে।

নিহত মো. স্বাধীন মৃত কামাল হোসেনের ছেলে। তিনি উপজেলার কয়ড়া উত্তর পাড়া এলাকায় তার নানা মো. শুকুর খাঁর বাড়িতে বসবাস করতেন। জানা গেছে, তিনি মানসিক ও বাক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনায় জড়িত গাড়ি চালক ও হেলপারকে থানা হেফাজতে নেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers