মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

বরিশালে অটোরিকশার চাপায় ২ বছরের শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি ৬ মে, ২০২৬, ২০:১৪:১৩

124
  • বরিশালে অটোরিকশার চাপায় ২ বছরের শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

বরিশাল: বরিশাল নগরীর ভাটিখানা রোডে অটোরিকশার চাপায় তীর্থা সাহা (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত তীর্থা সাহা ভাটিখানা সাহাপাড়া এলাকার শান্ত সাহার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী শাওন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি বাবার দোকানে আসে তীর্থা। সে বাবার কাছে ডিম খাওয়ার আবদার করলে বাবা রাস্তার অপর পাশে একটি হোটেলে ডিম আনতে যান। বাবাকে অনুসরণ করে তীর্থাও হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে গেলে ভাটিখানা থেকে জেলখানা সড়কের দিকে যাওয়া একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তীর্থাকে মৃত ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ভাটিখানা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্ত অটোরিকশা চালকের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ওই সড়কে স্পিডব্রেকার স্থাপনের জোর দাবি জানান। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে এসআই কাজী শাওন জানান, ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।   

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers