রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

১৮ বছর পর গ্রেপ্তার মাদক-মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি

বরিশাল প্রতিনিধি ৬ মে, ২০২৬, ২০:৩৯:৩১

92
  • ১৮ বছর পর গ্রেপ্তার মাদক-মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। তিনি একটি মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি এবং দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক ছিলেন।

র‍্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নলুয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকেগ্রেপ্তার করা হয়।

তথ্য অনুযায়ী, আবুল কালাম ২০০৮ সালে ঢাকার সবুজবাগ এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলায় আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়ে যান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পরও তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব আরও জানায়, আত্মগোপনে থাকার সময় তিনি নিজ এলাকা বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে ফিরে নাম পরিবর্তন করে স্থানীয় রাজনীতিতে যুক্ত হন। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন, যা স্থানীয়ভাবে বিস্ময়ের সৃষ্টি করেছে।

দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারের পর আবুল কালামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers