সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি ৭ মে, ২০২৬, ১১:৩৭:৫৪

104
  • ছবি নিউজজি

রাজশাহী: মহানগরীতে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মো. আরিফুল ইসলাম ইমনের ছেলে (বর্তমানে লক্ষীপুর কাঁচাবাজার বসবাসরত) মো. বাধন হোসেন সৌরভ ও কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন গ্রামের (র‌্যাব অফিসের পাশে) নাজিম উদ্দিনের ছেলে মো. পলাশ। উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা। 

বুধবার (৬ এপ্রিল) দিনগত রাত আনুমানিক সোয়া একটায় রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে এবং একই তারিখ রাত আনুমানিক পৌনে ৩টায় কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সৌরভের ভাড়া বাসা থেকে সৌরভের হেফাজতে থাকা একটি লাল রংয়ের চোরাই বাজাজ ১২৫ ঈঈ উরংপড়াবৎু মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সৌরভের প্রদত্ত তথ্যের ভিত্তিতে পলাশের শুশুর বাড়ি থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজশাহী ও আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ২টি, নাটোর সদরে একটি এবং রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি মামলা চলমান রয়েছে। এছাড়াও, পলাশের বিরুদ্ধে নাটোর সদরে একটি, রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি, আরএমপি’র শাহমখদুম থানায় একটি এবং কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers