সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউএনও

‎‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৯ মে, ২০২৬, ১৪:৫৫:২৯

93
  • ছবি: নিউজজি

জয়পুরহাট: “পরিছন্ন পাঁচবিবি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব-স্ব কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিস্কার পরিছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

‎মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার (৯ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর পার্কে এ কাজের শুভ উদ্বোধন করা হয়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন দোকানদার ও সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে ঝাড়ু হাতে এ অভিযান পরিচালনা করেন তিনি।

‎স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বাস্থ্যকর ও সুস্থ বিনোদনস্থল নিশ্চিতকরণে জনস্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই নির্বাহী কর্মকর্তা। এছাড়াও মাদক, বাল্যবিবাহ-ইভটিজিংসহ মন্দ দিকগুলো পরিহার করে বিকাল বেলা স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের খেলার মাঠে ফেরাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, বিএনপির সভাপতি মেয়র পদপ্রার্থী মো. আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, পৌরসভার সহকারি প্রকৌশলী মো. মারুফ হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ মো. নয়ন প্রধান, মো. মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী ও সম্পাদক সজল কুমার দাসসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers