সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

তালোড়ায় পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাটের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৯ মে, ২০২৬, ১৭:২১:৩৯

116
  • ছবি: নিউজজি

বগুড়া: দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা কার্যালয়ের পেছনে শনিবার (৯ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে পৌরসভার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়।

তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই হাটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার মানুষের পশু কেনা-বেচার ভোগান্তি কমাতে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এই হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, বিএনপি নেতা গৌতম শীল, আব্দুর রশিদ, যুবদল নেতা হাসিনুর রহমান দিপু, আব্দুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা অরভিল ও কৃষকদল নেতা মাহফুজ। এছাড়াও হাটের ইজারাদার মাহিসুর রহমান কাজল, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রেতা-বিক্রেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন থেকে কোরবানির ঈদ পর্যন্ত প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার এই হাটে গবাদি পশু কেনা-বেচা চলবে।

ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে, উদ্বোধনী দিনে হাটে আসা গরু ও ছাগল বিক্রেতাদের ইজারাদারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ গামছা প্রদান করা হয়। প্রথম দিনেই হাটে বেশ কিছু পশুর আমদানি লক্ষ্য করা গেছে এবং বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers