সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

কাশিয়ানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ১০ মে, ২০২৬, ১৫:৪১:৪১

120
  • কাশিয়ানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে অভিযুক্ত মুরসালিন শেখ অরফে রাঙ্গুকে (২০) গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি গোপালগঞ্জ পুলিশ হেফাজতে রয়েছেন।

কাশিয়ানী থানা ওসি তদন্ত তাজউদ্দীন আহমদ জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাশিয়ানী থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকায় নানির বাড়ি থেকে কাশিয়ানী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী শিশু।

জানাজায়, বৃহস্পতিবার দুপুরে নিজামকান্দি পূর্বপাড়ার বাসিন্দা কালাম শেখের ছেলে মুরসালিন শেখ ওরফে রাঙ্গু তাকে গোসলের কথা বলে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণে পরে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers