সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে স্থানীয় এমপির ঢেউটিন ও চেক বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১০ মে, ২০২৬, ১৭:৪৬:২১

109
  • দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে স্থানীয় এমপির ঢেউটিন ও চেক বিতরণ

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন এবং ঘর মেরামতের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১০ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী ও চেক হস্তান্তর করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার ​উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ~অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকারের এই সহায়তা সাধারণ মানুষের আবাসন সমস্যা সমাধান ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃত অভাবী মানুষ যেন সরকারের এই সুবিধা পায়, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে।“

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান। ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত দুস্থ পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে এই ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হচ্ছে। সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers