মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

দেশ

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা-বোন আহত

নিউজজি ডেস্ক ১১ মে, ২০২৬, ১০:৫৬:০৫

65
  • সংগৃহীত

ঢাকা: ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর এলাকায় মাদকাসক্ত ছেলে রাফির ছুরিকাঘাতে মা নিহত হয়েছে। এ সময় বাবা ও বোন গুরুতর আহত হয়েছে। রোববার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দিলপুর এলাকার মোহাম্মদ মোস্তফার মাদকাসক্ত ছেলে রাফি তার মা লাকি বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে প্রথমে রাফি মাকে ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে বাবা মোস্তফা ও বোন মিথিলাকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক শাহরিয়ার কবির মা লাকি বেগমকে মৃত ঘোষণা করে। আরও গুরুতর আহত বাবা মোস্তফা ও বোন মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ওসি ফয়েজুল আজিম জানান, এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রাফিকে আটক করে। প্রাথমিক তদন্তে মাদকের টাকার দাবিকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers